বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

সংবাদ জমিন ডেস্কঃ
বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখনো গভীর নিম্নচাপে পরিণত হয়নি। গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বে। শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে।

ভারতের আবহাওয়া দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী ২৫ শে মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে এটি নিয়ে নানা আভাস পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

শিরোনাম