ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা,৭ নম্বর বিপদ সংকেত

সংবাদ জমিন ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে (ঘূর্ণিঝড় রেমাল) উপকূলে ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

শিরোনাম