চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর পলাশীতে বুয়েট মার্কেটে ‘চাঁদাবাজি’করতে গিয়ে এক সহযোগীসহ গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান।রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার অন্যজন হলেন, শহিদুল ইসলাম।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. মাহবুব-উজ জামান বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মেহেদী ও শহিদুল পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি করতে যান। কাঁচাবাজারের ব্যবসায়ীরা একত্র হয়ে দুজনকে আটক করেন। তারা দুজনকে গণপিটুনি দেন। পরে তাদের চকবাজার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

শিরোনাম