চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে টুকরো টুকরো করেন চাচা
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে খুন করার অভিযোগ পরিবারের। চাচাতো বোনের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক, গোপনে বিয়েও করেছিলেন। ওমর ফারুক সৌরভের পরিবার মেনে নিলেও মানতে পারেননি মেয়ের পরিবার। সেই ক্ষোভেই সৌরভকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও তার চাচাতো বোন ইসরাত জাহান ইভার। গত ১২ই মে ঢাকায় যান ইভা। পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ-ইভা। এরপর নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওইদিনই ইভা চলে আসেন ময়মনসিংহে।
দু’দিন পর ময়মনসিংহে এসে চাচা-চাচিকে বুঝানোর চেষ্টা করেন সৌরভ। কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেন। সৌরভের মায়ের অভিযোগ, ইভাকে কানাডা পাঠিয়ে দেয়ার পর তার ছেলেকে ডেকে এনে হত্যা করেছে তারই আপন চাচা। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।