বেনজীরের সম্পদ বিষয়ে দুদকের অনুসন্ধানের পর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তথ্যানুসন্ধান করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেছেন, এটি একটি আইনি প্রক্রিয়া। অনুসন্ধান শেষ হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

শিরোনাম