বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই কন্যাকে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
বৃটেনের ওয়াটফোর্ডের বুশে এলাকায় তীরধনুক নিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তিন নারীকে। তারা হলেন বিবিসি রেডিওর রেসিং ভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই মেয়ে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পূর্বে ঘটনাস্থল অ্যাশলিন ক্লোজে পুলিশকে ডেকে পাঠানো হয়।

প্রথমে তারা জানায়, নিহতদের বয়স ২৫, ২৮ ও ৬১ বছর। পুলিশ মনে করছে এটা টার্গেটেড হামলা। এতে ব্যবহৃত হয়েছে তীরধনুক। অন্য অস্ত্রও ব্যবহার করা হতে পারে। এ ঘটনায় জোরালোভাবে পুলিশ খুঁজছে ২৬ বছর বয়সী কিলি ক্লিফোর্ডকে। হামলার জন্য তাকে সন্দেহ করা হচ্ছে। তিনি একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।

শিরোনাম