৬ ঘণ্টার বৃষ্টিতে পানি নিচে কক্সবাজার, পাহাড় ধসে প্রাণ গেল ২ জনের

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত তিনটা হতে সকাল ৯টা পর্যন্ত ছয় ঘণ্টায় কক্সবাজারে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বর্ষণে পুরো পর্যটন শহর পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকেছে বাসাবাড়িতে। এ ছাড়া বৃষ্টির তীব্রতায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন,শহরের ছয় নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার দক্ষিণ পল্লানিয়াকাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও সাত নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে নাজমুল হাসান (৬)।

শিরোনাম