সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ

সংবাদ জমিন ডেস্কঃ
শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত দুই দিনে পেশাগত এ দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন।

তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এভাবে পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের। সম্পাদক পরিষদ সব পক্ষ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করছে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

শিরোনাম