সাভারে পুলিশের গুলিতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিহত

সাভার প্রতিনিধিঃ
সাভারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। গতকাল দুপুরে সাভার বাসস্ট্যান্ডের মুনসুর মার্টের সামনে এ ঘটনা ঘটে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইয়ামিন নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কিন্তু তিনি এখানে আসার আগেই মারা গেছেন। গুরুতর আহত আরও পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইয়ামিন ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী বলে জানা গেছে। এর আগে গতকাল দুপুর ১২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় কোটা প্রথা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন।

শিরোনাম