দুই পুলিশ সদস্যকে মারধর করায় মহিলা ভাইস চেয়ারম্যান পাকড়াও

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে পুলিশের দুই নারী সদস্যকে কামড় ও মারধরের অভিযোগের জেলার মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন সময় বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকা এই ভাইস-চেয়ারম্যানকে গতকাল বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মোহনপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মোহনপুর থানার পুলিশ কনস্টেবল ভুক্তভোগী সান্ত্বনা মহান্ত (২৪) বাদী হয়ে এই মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় হাবিবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এরশাদ।

তিনি বলেন, দুপুরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর বিকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী পুলিশ সদস্য সান্ত্বনা মহান্ত বলেন, গত সোমবার (২২শে জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসা শেষে অসুস্থ কনস্টেবল সাথী রানী শীলকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় মোহনপুর বাজারে ভাইস চেয়ারম্যান হাবিবার সঙ্গে তাদের দেখা হয়। ইনজেকশন দেওয়ার কারণে সাথী রানীর হাতে ক্যানোলা ছিল। হাবিবা জিজ্ঞাসা করেন, সাথী রানীর হাতে কী হয়েছে।

শিরোনাম