১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
রাজধানীর বাড্ডায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ মো. ইমন (১৭) নামে এক হোটেল কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে গত ১৯ জুলাই (শুক্রবার) বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। নিহত মো. ইমনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। সে বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক বস্তিতে তার বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকতো।

শিরোনাম