দোহায় জানাজা শেষে চির নিদ্রায় শায়িত ইসমাইল হানিয়া

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে কাতারের রাজধানী দোহায়। মুসলিম বিশ্বে একজন সংগ্রামী ত্যাগী নেতা হিসেবে পরিচিত হানিয়ার জানাজাকে কেন্দ্র করে দোহার আবদুল আল-ওয়াহাব মসজিদ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।

রাজধানী দোহার উত্তরের লুসাইলের একটি এলাকায় চির নিদ্রায় শায়িত সমাহিত করা হবে ইসমাইল হানিয়াকে। তার জানাজায় হামাস সহ বিভিন্ন ইসলামি গোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন। হানিয়ার রাজনৈতিক শাখার অন্যান্য নেতারাও উপস্থিত নেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন দোহায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শিরোনাম