নিজস্ব প্রতিনিধিঃ
গণভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে আগুন লাগার তথ্য পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের বাইরেও দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে দেখা যায়নি।
এদিকে মধ্যরাতেও গণভবন থেকে মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। এর আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে পালানোর পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ।
গণভবনে গিয়ে দেখা যায়, পুরো এলাকা ছাত্র, ক্ষুদে শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দখলে ছিল। তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। সেসব স্লোগানে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ যেমন প্রকাশ পেয়েছে, তেমনি ছিল বিজয়ের আনন্দও। হয়েছে লুটপাটও। ভেতরে-বাইরে কোনো নিরাপত্তাও দেখা যায়নি।
বিকেল থেকে অনেক মানুষকে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাইরে বের হয়ে আসতে দেখা গেছে।