ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীরা, চাঁদাবাজির গোমর ফাঁস

সংবাদ জমিন ডেস্কঃ
গত ৫ই আগস্ট থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে রয়েছেন। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ে ত্রিমুখী চলাচলকারী যানবাহনের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছায় কাজ করছে শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। গত পাঁচদিন ধরে তারা নিষ্ঠার সঙ্গে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করছে। মহাসড়কের ওই মোড়ে মাসে লাখ লাখ টাকার চাঁদাবাজির গোমর ফাঁস হয়ে গেছে শিক্ষার্থীদের কাছে। এর সঙ্গে জড়িত কথিত যুবলীগ নেতা, ইসলামিক দলের নেতাসহ নামে-বেনামে বেশ কয়েকটি মালিক শ্রমিক সংগঠন। প্রতিদিনই শোষণের শিকার হচ্ছে দরিদ্র অসহায় চালকরা।

জানা যায়, পুলিশ বা ট্রাফিক না থাকায় মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই মোড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছে। সড়কে ও গোল চত্বরে অবস্থান করছেন আনোয়ার হোসেন, মোজাহিদ, নাজমুল, খন্দকার মনির হোসেন, ইমাম হোসেন, আশিকুর রহমান, সৈয়দ ইশতি ও মুন্নি আক্তারসহ ১২-১৪ জন। গত ৬ই আগস্ট থেকে সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নানা প্রতিকূলতার মধ্যে পড়েছেন। নিজেদের চোখে দেখেছেন চাঁদা আদায়ের চিত্র। প্রতিবাদ করেছেন।

শিরোনাম