নোয়াখালীতে ৩ ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে জনতা

সংবাদ জমিন ডেস্কঃ
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে আটক হওয়া তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, দুপুরে আটককৃত ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, আন্ডারচর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে রাসেল, একই গ্রামের আমিনুল ইসলাম মাঝির ছেলে তারেক ও বাংলাবাজার এলাকার আবু ছায়েদের ছেলে নূরুদ্দিন।

শিরোনাম