যশোরে শিশু পুত্র হত্যার পর পিতার আত্মহত্যা

যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক বাড়ি থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ১১ মাসের শিশুটিকে হত্যা করে ‘আত্মহত্যা’ করেছেন তার বাবা।

রোববার রাতের কোনো এক সময় উপজেলার শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে।মারা যাওয়া ইমামুল হোসেন (২৮) জেলার ওই গ্রামের আমজাদ গাজীর ছেলে। ইমামুল ও মমতাজ বেগম (২৩) দম্পতির শিশুটির নাম আয়মান হোসেন।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম