হিন্দুদের সুরক্ষায় ইউনূস-মোদি ফোনালাপ

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে ফোন করেছিলেন। এসময় বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ড. ইউনূস।

শুক্রবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান মোদি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন।

শিরোনাম