একটি দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে রাম-রাজত্ব কায়েমের চেষ্টা করেছে: ড. রেদোয়ান

স্টাফ রিপোর্টারঃ
‘এই বিজয় কোন রাজনৈতিক দলের নয়, এই বিজয় ছাত্র জনতার। অতীতে অনেক রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করেছে। কিন্তু কেউ বিজয় অর্জন করতে পারেনি।’ এই বলে প্রকাশ্য জনসভায় শিক্ষার্থীদের স্যালুট দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২, মমতাজ ভবন মাঠে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পৌর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের অভ্যুত্থানের পরে বিশেষ করে একটি দলের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে রাম রাজত্ব কায়েমের চেষ্টা করেছে। চান্দিনাতেও অনেক ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদা আদায় করেছে।’

শিরোনাম