ষড়যন্ত্র থেমে নেই-রিজভী

স্টাফ রিপোর্টার
ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে সরকার পতনের পরও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায়’ এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলন এবং এর পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ষড়যন্ত্র থেমে নেই। উনি (শেখ হাসিনা) তো ভারতে আছেন। হঠাৎ করে একটা ইস্যু তোলা যে, সাম্প্রদায়িকতা এবং হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে- আমরা তো সাম্প্রদায়িকতায় কতো ভয়াবহ রূপ দেখেছি। কিন্তু এই রকম কোনো বিদ্বেষ বাংলাদেশি কারও মধ্যে আছে বলে মনে হয় না। কিন্তু পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে। কৃত্রিমভাবে এটা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, আসুন, আমরা শান্তির সমাজ নির্মাণ করি। সেই শান্তির সমাজ তো একটি সম্প্রদায় দিয়ে নয়।

শিরোনাম