রোনালদোর দলকে হারিয়ে নেইমারদের শিরোপা জয়

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়েই ছিল আল নাসর। কিন্তু দ্বিতীয়ার্ধের আল হিলাল ঝড়ে লন্ডভন্ড হলো তাদের স্বপ্ন। এক দুই নয়, ৪-১ গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতলো নেইমাররা। জিতলো সৌদি সুপার কাপের শিরোপাও। প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শনিবারের এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ৫ বারের মতো শিরোপা জিতলো আল হিলাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম গোল হজম করে ফেলে আল হিলাল। এসময় মাঝমাঠে ভীষণ হতাশ দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে। দুই হাত গালে ঠেকিয়ে ঘুমের ভঙ্গি করলেন পর্তুগিজ মহাতারকা। সেখানেই থামলেন না তিনি, হাতের ইশারায় বুঝিয়ে দিলেন সব আশাই শেষ। এরপর একটানা গোলের ঝড়ে অনেকটা অসহায় আত্মসমর্পণই করে আল নাসর। তাদের উড়িয়ে দিয়ে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল আল হিলাল। নেইমারের দল আল হিলাল ছাড়া দুটির বেশি শিরোপা নেই আর কোনো দলের।

শিরোনাম