হরিরামপুরে মৌমাছির আক্রমনে ১ সপ্তাহের ব্যবধানে ২ জনের মৃত্যু,আহত-৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে মৌমাছির(ভিমরুল) আক্রমনে ১ সপ্তাহের ব্যবধানে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো ৩ শিশু।

জানা গেছে, মৌমাছির আক্রমনে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত গোপাল চন্দ্রশীলের স্ত্রী শোভা রাণী শীল (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।শনিবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

অপরদিকে গত ৭ আগস্ট একই উপজেলার যাত্রাপুর গ্রামের সামিরা আক্তার (৭) নামের এক শিশু মারা যায়। আহত হয় একই পরিবারের আরো তিন শিশু।

শিরোনাম