বাগেরহাট উপজেলা পরিষদ ভাঙচুর,চেয়ারম্যানদের গণধোলাই দেয়ার নির্দেশ সাবেক যুবদল নেতার

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে জেলা যুবদলের সাবেক সভাপতির নেতৃত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করা হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রায় একই সময়ে বাগেরহাট পৌরসভাতেও অবস্থান নিয়েছিলেন একদল লোক। তবে সেখানে তাঁরা মেয়রের খোঁজ করলেও ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের নেতৃত্বে একদল লোক উপজেলা পরিষদে প্রবেশ করেন। তাঁরা উপজেলা চেয়ারম্যানের কক্ষে ঢুকে টেবিল–চেয়ার ভাঙচুর করেন। তাঁরা সেখানে থাকা আওয়ামী লীগের দলীয় প্রধানের ছবিসহ বিভিন্ন নেতা–কর্মীদের ছবি ও বেশ কিছু দাপ্তরিক ফাইল বাইরে নিয়ে আসেন। পরে পরিষদের সামনের সড়কের ওপর সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি চেয়ারম্যানের কক্ষেও তালা ঝুলিয়ে দেন তাঁরা।

শিরোনাম