মানিকগঞ্জে আইনজীবীদের মুখে নথি নিক্ষেপ বিচারকের

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আইনজীবীদের মুখে নথি নিক্ষেপ বিচারকের।মানিকগঞ্জে চলমান এজলাসে আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ ও আইনজীবীদের মুখের উপর বিচারাধীন মামলার নথি নিক্ষেপের প্রতিবাদে দ্রুত সময়ের মধ্যে ঐ বিচারকের অপসারণ দাবি করেছেন স্থানীয় অর্ধশত সাধারণ আইনজীবীরা। এ নিয়ে আদালত পাড়ায় চলছে তোলপাড়।

রোববার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামালের এজলাসে এই ঘটনা ঘটে। এরপর ওই বিচারকের অপসারণ দাবি করে ওই আদালত বর্জন করেন আইনজীবীরা।মানিকগঞ্জ সদর থানায় ১১(গ)/৩০ ধারার একটি মামলায় দুপুরে জামিন শুনানি শুরুর সময় এ ঘটনা ঘটে।বর্তমান সরকার ও শাসন ব্যবস্থা নিয়ে অস্বস্তি প্রকাশ করে এজলাস ত্যাগ করেন।

শিরোনাম