হরিরামপুরে পদ্মার চর জেগে উঠায় আটকে আছে ১২টি জাহাজ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
এখন আর নদী গহীন নেই।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে আটকে আছে পণ্যবাহী ১২টি কোস্টার জাহাজ। ফলে ভোগান্তির শিকার হচ্ছে নৌ চালক ও ব্যবসায়ীরা। গত দেড় মাসে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট এলাকায় আটকা পড়েছে জাহাজগুলো।

জানা গেছে, নদীর ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ঘটছে এমন ঘটনা। আপাতত জাহাজে থাকা পণ্য বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে জাহাজগুলো উদ্ধারের কাজ চলছে।

কয়েকজন স্থানীয় শ্রমিক জানান, উপজেলার পদ্মা নদী দিয়ে মাওয়া-নগরবাড়ী-বাঘাবাড়ী নৌপথে নিয়মিত পণ্যবাহী এসব জাহাজ চলাচল করে। বর্তমানে এই রুটের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের পাশাপাশি নাব্যতা সংকট দেখা দিয়েছে। ফলে আটকা পড়ছে সার, কয়লা, পাথর, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলো। পরে বাল্কহেডের মাধ্যমে জাহাজে থাকা পণ্য পরিবহন করা হচ্ছে। এভাবে ওজন কমিয়ে চলে যাচ্ছে জাহাজগুলো।

ব্যবসায়ীরা এ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আর্কষণ করেছেন

শিরোনাম