সাভারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত,সড়ক অবরোধ

সাভার প্রতিনিধিঃ
সাভারে পাকিজার কাছে ঠিকানা পরিবহনের বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা।

গতকাল তারা ঘাতক বাসচালক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠিকানা পরিবহনের ৩০টি বাস আটক করে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে গতকাল দুপুরে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ অবরোধের কারণে তীব্র যানজটে আটকে পড়ায় দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা। শনিবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ঠিকানা পরিবহনের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রত্যয়ের বাবা জনাতন সরকারও সিআরপি’র ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন। শিক্ষার্থীরা দুর্ঘটনায় জড়িত বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা মহাসড়কের উভয় লেন অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানায়, শনিবার সকাল ৯টার

শিরোনাম