সচিবালয় ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট কাজে অংশ নেয়

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের এই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে আগুন লাগার পর উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। রাত সোয়া চারটায় এ রিপোর্ট লেখার সময় আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শিরোনাম