এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস, প্রাইভেটকার ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানায় যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আর আহত ৮ জনকে হাসপাতালে নেয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।

শিরোনাম