কাপ্তাইয়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর দুই পর্যটকের লাশের সন্ধান মিললো

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
অবশেষে নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের লাশ।

এর আগে তারা গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের লাশ ভেসে ওঠার খবর ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার এবং স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু নিশ্চিত করেন। তারা হলো, চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) এবং তার খালাতো ভাই প্রিয়ন্ত দাশ।

শিরোনাম