সাভারে ছাত্রলীগ সভাপতির সহযোগী পাকড়াও

স্টাফ রিপোর্টারঃ
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্না (৪৬)কে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার হাবীব হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পান্না বরিশাল জেলার কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মো. আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মাণ করে আতিকের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকের সহযোগী হিসেবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

শিরোনাম