মুক্তিপণ দেয়ার পরও শেষ রক্ষা হলো না শিশু আবদুল্লাহর,নির্মমভাবে হত্যা করলো অপহৃতরা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের ৫দিন পর মো. আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের মো. এনার মিয়ার ছেলে।

জানা যায়, আব্দুল্লাহ সোমবার বাড়ির সামনে বল খেলার সময় হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। অপহরণকারী একজন ছেলের চাচা ও চাচিকে ফোন করে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেন। ছেলেকে ফিরে পেতে আমরা বিকাশে ৩২ হাজার টাকা দিয়েছি। কিন্তু সন্তানকে ফিরিয়ে দেয়নি। ৫ দিন অতিবাহিত হওয়ার পর শুক্রবার সকালে বাড়ির সামনে খালে অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়,জড়িতদের ধরার জোর চেষ্টা চলছে

শিরোনাম