মোহাম্মদপুরে ছুরিকাঘাতে খুন হলো যুবক

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সজিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সজিব মোহাম্মদপুর টাউনহল এলাকার বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. সোহেলের সন্তান। সোমবার সন্ধ্যায় শাহজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজিবের মৃত্যু হয়। নিহতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম