বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে

স্টাফ রিপোর্টারঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

১৯৭৯ সালের ১লা জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি’র ভ্যানগার্ড হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী সংগঠনটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছে ছাত্রদল।

শিরোনাম