বড়াইগ্রামে থার্টিফার্স্ট পালনের সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে থার্টিফার্স্ট পালনের সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের। বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে থার্টিফার্স্ট পালনের সময় তিনতলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনি’র বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।