ফের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধিঃ
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে ফেরি খানজাহান আলী।’

এরপর কুয়াশা কমে গেলে শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।

শিরোনাম