মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সুমাইয়া (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।সুমাইয়ার শ্বশুর বাড়ির লোকজন বলছে সে আত্মহত্যা করেছে,আবার সুমাইয়ার পিতার বাড়ির লোকজন বলছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা গেছে,ঐ গ্রামের সিফাতের সাথে ৪ মাস পূর্বে একই উপজেলার গোবিন্দল গ্রামের ফরমান আলীর মেয়ে সুমাইয়ার বিয়ে হয়।বিয়ের পর হতে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে বসত ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে অত্মহত্যা করে বলে শ্বশুর বাড়ির লোকজন জানায়।খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ উপ পরিদর্শক মো.জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না