লন্ডন ক্লিনিকে চিকিৎসা শুরু খালেদা জিয়ার,প্রয়োজনে নেয়া হবে যুক্তরাষ্ট্রে
স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ অপেক্ষার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সময় সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার এম্বুলেন্স অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি নেয়া হয় লন্ডন ক্লিনিকে। হাসপাতালে ভর্তির পর তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে, খালেদা জিয়ার সফরসঙ্গী মেডিকেল টিমের একজন সদস্য।
তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর পর খালেদা জিয়ার প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষা শেষে ডাক্তারদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্র জানায়, এখানে আপাতত চিকিৎসা চলবে। পরে প্রয়োজন হলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে নেয়া হতে পারে। লন্ডন ক্লিনিক বৃটেনের অন্যতম চিকিৎসাকেন্দ্র যেখানে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসার ব্যবস্থা রয়েছে।