নাদেল ভিডিও বার্তায় বললেন,মার্চের আগে দেশে ‘ফিরবেন’ শেখ হাসিনা

স্টাফ রিপোর্টারঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতিক। তিনি মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহের পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন। একইসঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে। এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।

শিরোনাম