মা ওভাইয়ের হাতে বোন খু*ন, আটক-১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আপন মা ও ছোট ভাইয়ের উপর্যুপরি ছুরির আঘাতে আনিকা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হত্যার দায় স্বীকার করায় মা রোখসানা বেগমকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে নিহতের ভাই রোকন উদ্দিন।

গত রোববার বিকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনা মিয়া হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে লাশের সুরতহাল শেষে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। নিহত আনিকা ওই এলাকার সৌদি প্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে।

এ ব্যাপারে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম