কাউনিয়ায় ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদের সঙ্গে তার ভাতিজা শহিদুলের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে শহিদুল বিরোধী জমিতে ভেপু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় আমজাদ মাটি উত্তোলনে বাধা দিলে শহিদুল এবং তার লোকজন আমজাদের ওপর লাঠি নিয়ে অতর্কিত হামলা করে। তাদের লাঠির আঘাতে আমজাদ গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, আসামিদের গ্রেপ্তার করার জোর চেষ্টা চলছে।

শিরোনাম