৫০০ টাকার জন্য মামাতো ভাইকে পিটিয়ে হ*ত্যা!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা ৫০০ টাকা নিয়ে অটোরিকশা মিস্ত্রি মামাতো ভাই ইসরাফিল মিয়া (১৮)কে পিটিয়ে হত্যা করেছে বাবু মিয়া (৩৭) নামক এক অটোচালক।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা মিস্ত্রি একই গ্রামের মিন্টু মিয়ার পুত্র। জানা যায়, নিহত ইসরাফিল ঘাতক বাবু মিয়ার মামাতো ভাই। ইসরাফিল বাবুর নিকট অটো মেরামতের ৫০০ টাকা পাওনা ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লোহার পাইপ দিয়ে ইসরাফিলের বুকে উপর্যুপরি আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম