সাভারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-২

সাভার প্রতিনিধিঃ
সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই থানার নবগ্রাম এলাকার আবু হানিফের ছেলে মোহব্বত (৩৭) ও একই জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামের আওলাদ মিয়ার ছেলে মো. আলমগীর (৩৩)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি আইডি কার্ড, এক হাজার টাকা, ১টি মেক্সি গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শিরোনাম