সাভারে ছাত্র-জনতা হত্যার ঘটনায় গ্রেপ্তার-৪

স্টাফ রিপোর্টারঃ
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার টঙ্গীবাড়ি এলাকার আজিজুল হক তালুকদারের ছেলে মো. তাইজুল তালুকদার (৫০), আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাঠগড়া পালোয়ান বাড়ি এলাকার মৃত ঠাণ্ডু পালোয়ানের ছেলে মো. মানিক পালোয়ান (৪০), আশুলিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাঠগড়া এলাকার মৃত আহমেদ জলিল মাস্টারের ছেলে মো. আশরাফ আহমেদ (৪০) এবং আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মৃত মুজিবুল হকের ছেলে আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি মো. মমিনুল হক (৪৫)।

শিরোনাম