জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুল তালুকদার (৪৫)কে কুপিয়ে হত্যা করেছে আপেল মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম। তাদের ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাদ হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত সন্ত্রাসীদের এনে দেশীয় অস্ত্র্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুল ও তার স্ত্রীর ওপর হামলা করে। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তার স্ত্রীর ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলা হয়। পরে বিপুলের মা ফেরাতে গেলে তারও একটি হাত ভেঙে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।