সিংগাইরে জামির্ত্তার মধুরচরে বিয়ের প্রলোভনে যুবতী ধর্ষণ

সোহেল রানাঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামে স্বামী পরিত্যক্তা যুবতী এক কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে তোলপাড়।

জানা গেছেে,ঐ গ্রামের সোহরাবের কন্যা(২৪) স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কয়েক বছর আগেই।এরপর একই উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আনোয়ার হোসেন(২৮) এর সাথে বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা দৈহিক মিলনে গড়ায়।এরপর আনোয়ার ঐ মেয়েকে বিয়ে করতে বার বার অস্বীকার করলে সোহরাবের কন্যা মামলা ঠুঁকে দেয়।শনিবার(১৮ জানুয়ারী) ঘটনাটি সরেজমিনে তদন্তকালে সোহরাবের কন্যা জানান,ও আমার সর্বনাশ করেছে,আমি ওকে ছাড়ব না।

পুলিশ জানায়,মামলাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।লম্পট আনোয়ারকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম