বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের কারণেই হত্যা করা হয় চালক রাকিবকে

ঢাকা প্রতিনিধিঃ
১৫ই জানুয়ারি সকাল ৭টা। প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মো. রাকিব (১৯)। তখন তার সঙ্গে ছিল ইয়াসিন নামে এক যুবক। বাড়ি থেকে বের হওয়ার পরপরই বন্ধ পাওয়া যায় রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি। ওইদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন ঢাকার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে রাকিবের বড় ভাই রবিউল হোসেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার রাতভর সন্ধান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়ার একটি নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরে হত্যাকাণ্ডের বিষয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম। তিনি জানান, ঘটনাটি রাকিবের সঙ্গে বাড়ি থেকে বের হওয়া ইয়াসিন নামের ওই যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের এই কর্মকর্তা জানান, ইয়াসিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় তার স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল রাকিব। বিষয়টি নিয়ে ইয়াসিনের সঙ্গে রাকিবের একাধিকবার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সেদিন রাকিবকে বাড়ি থেকে নিয়ে বের হয় ইয়াসিন। পরে ইয়াসিন তারা মামাতো ভাই আব্দুর রহমানের সহযোগিতায় রাকিবকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে।

শিরোনাম