মানিকগঞ্জে ঘিওরে ক্যান্সারে আক্রান্ত সেই মহিলা হ*ত্যার ঘাতক স্বামী নিজেই

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জে ঘিওরে ক্যান্সারে আক্রান্ত সেই মহিলা হত্যার ঘাতক স্বামী নিজেই। এ নিয়ে চলছে তোলপাড়।উপজেলার বানিয়াজুরীর রাথুরা গ্রামে দুই সন্তানের জননী ক্যান্সার আক্রান্ত লায়লা আরজুর (৬২) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে পুলিশ বলছে। এই হত্যাকাণ্ডের মূল নায়ক স্বামী সেকেন্দার নিজেই।

জানা গেছে, বাসার কাজের বুয়া সাহিদা আক্তারের সঙ্গে পরকীয়া সহ দ্বিতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় ক্ষিপ্ত হয়েই স্ত্রীকে গলা কেটে হত্যার পর নানা নাটক তৈরি করার চেষ্টা করেছিলেন ঘাতক স্বামী সেকেন্দার। পরবর্তীতে লাশটি নিজেই শয়ন কক্ষের খাটের নিচে লুকিয়ে রেখে হত্যার নাটক সাজায় ঘাতক স্বামী।

বিষয়ে ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, শনিবার তিনি আদালতে ১৬৪ ধারায় দেয়া আসামির জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন।

শিরোনাম