কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল নারীর

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজমা পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী। এর আগে শুক্রবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের বরাত দিয়ে থানার ওসি মো. গোলাম আফছার জানান, বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়িক কাজের জন্য কয়েক মাসের কথা বলে নাজমার কাছ থেকে ৭ লাখ টাকা ধার নেন।

আর এ ঘটনাকে কেন্দ্র করে ঐ মহিলাকে হত্যা করা হয়।

শিরোনাম