ঢাকার পল্টনে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’প্রাণ গেল এক যুবকের

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর পল্টন থানার বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ‘ছিনতাইকারী ছুরিকাঘাতে’ এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মোহাম্মদ সাজু (২২)। সে পেশায় প্রাইভেটকার চালক। সাজু গোপালগঞ্জ সদর থানার আটবাড়ীয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে মুগদা মান্ডা ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঘটনার সময় রক্তাক্ত অবস্থায় সাজুকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

শিরোনাম