ইবি’তে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি

ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের বাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি আটক করেন শিক্ষার্থীরা।

পরে আটক থাকা অবস্থায় উত্তেজিত হয়ে কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালান। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি’র সমন্বয়করা ভাঙচুরে বাধা দিলে ভাঙচুরকারীরা সমন্বয়কদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে ভাঙচুর করা ওই বাস ছেড়ে দেয়া হয়।

প্রক্টর ড. শাহিনুজ্জামান বলেন, কে বা কারা বাস ভাঙচুর করেছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম