নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল ২ জনের।নরসিংদীর রায়পুরায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে আলমগীর হোসেন আলম (১৯) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আলী আহমেদ (২৩)।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সঙ্গে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম